বাংলাদেশের মানুষের গড় আয়ু এখন ৭২ দশমিক ৪ বছর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশের মানুষের গড় আয়ু কিছুটা বেড়েছে। ২০২২ সালের চূড়ান্ত হিসাবে দেশের মানুষের গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে ৭২ দশমিক

2023-06-13T11:44:08+00:00
2023-06-13T11:44:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলাদেশের মানুষের গড় আয়ু এখন ৭২ দশমিক ৪ বছর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩, ১১:৪৪ এএম   (ভিজিট : ১৩৪)
X


বাংলাদেশের মানুষের গড় আয়ু কিছুটা বেড়েছে। ২০২২ সালের চূড়ান্ত হিসাবে দেশের মানুষের গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে ৭২ দশমিক ৪ বছর। যা ২০২১ সালে ছিল ৭২ দশমিক ৩ বছর।

মঙ্গলবার (১৩ জুন) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত ভাইটাল স্ট্যাটিসটিকস ২০২২ এর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশের মানুষের গড় আয়ু এখন ৭২ দশমিক ৪ বছর। আর সাক্ষরতার হার বেড়ে দাঁড়িয়েছে ৭৪ দশমিক ৪।

বিবিএস জানায়, ২০২২ সালে দেশের পুরুষের গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে ৭০ দশমিক ৮ বছর। যা ২০২১ সালে ছিল ৭০ দশমিক ৬ বছর। এ ছাড়া মহিলাদের গড় আয়ুও কিছুটা বেড়েছে। ২০২১ সালে মহিলাদের গড় আয়ু ছিল ৭৪ দশমিক ১ বছর। যা ২০২২ সালে বেড়ে দাঁড়িয়েছে ৭৪ দশমিক ২ বছর।

অনুষ্ঠানে বিবিএস ডিজি (চলতি দায়িত্ব) পরিমল চন্দ্র বসুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ও পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন।

-বাবু/ সাদরিনা 




  বিষয়:   মানুষ  আয়ু 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy