ঢাকার দুই মহানগরে বিএনপির পদযাত্রা, রাজধানীজুড়ে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির পদযাত্রায় অংশ নিতে জড়ো হচ্ছে দলটির নেতাকর্মীরা। আজ মঙ্গলবার তিনটায় ঢাকা মহানগর

2023-06-13T15:39:49+00:00
2023-06-13T15:39:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকার দুই মহানগরে বিএনপির পদযাত্রা, রাজধানীজুড়ে তীব্র যানজট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩, ৩:৩৯ পিএম   (ভিজিট : ১৫৮)
X


ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির পদযাত্রায় অংশ নিতে জড়ো হচ্ছে দলটির নেতাকর্মীরা। আজ মঙ্গলবার তিনটায় ঢাকা মহানগর দক্ষিণের পদযাত্রা  শুরু হওয়ার কথা থাকলেও তা এখনও শুরু হয়নি।

উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত ও সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে এ কর্মসূচি পালন করছে বিএনপি।

দক্ষিণের পদযাত্রা শুরু হবে খোকা কমিনিউটি সেন্টারের সামনে থেকে। এ পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকার কথা রয়েছে।

ঢাকা উত্তর বিএনপির উদ্যোগে আয়োজিত পদযাত্রাটি মহাখালী বাস স্টেশন থেকে শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এ কর্মসূচিকে কেন্দ্র করে এ এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশকে সতর্ক অবস্থায় দেখা যাচ্ছে।

-বাবু/এ.এস





  বিষয়:   রাজধানী  বিএনপি 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy