আরও ১৩২ হাসপাতালে বৈকালিক সেবা শুরু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশে নতুন করে আরও ১৩২টি হাসপাতালে ইনস্টিটিউশনাল প্র্যাকটিস (বৈকালিক স্বাস্থ্যসেবা) শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে

2023-06-13T16:36:28+00:00
2023-06-13T16:36:28+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আরও ১৩২ হাসপাতালে বৈকালিক সেবা শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩, ৪:৩৬ পিএম   (ভিজিট : ১৯৯)
X


দেশে নতুন করে আরও ১৩২টি হাসপাতালে ইনস্টিটিউশনাল প্র্যাকটিস (বৈকালিক স্বাস্থ্যসেবা) শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক ১৩২টি সরকারি হাসপাতালে ইনস্টিটিউশিনাল প্র্যাকটিসের উদ্বোধন করেন।

এসময় জাহিদ মালেক বলেন, যেহেতু এ প্রক্রিয়া ফলপ্রসূ হয়েছে এবং চাহিদা বাড়ছে সেহেতু, আরও ১৩২টি হাসপাতালকে বৈকালিক সেবার আওতায় আনছি৷ আমরা চেষ্টা করবো নতুন এসব প্রতিষ্ঠানে আরও ভালো মানের সেবা নিশ্চিত করতে।
 
এর আগে ৫১টি এবং এ ধাপে ১৩২টিসহ মোট ১৮৩টি হাসপাতালে এ সেবা চালু পাবেন সেবাপ্রার্থীরা। আগামীতে এ সেবার পরিধি আরও বাড়ানো হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

-বাবু/এ.এস





  বিষয়:   বৈকালিক  সেবা 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy