বিএসআরএফ-এর সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব, সাধারণ সম্পাদক মাসউদুল হক

সচিবালয় প্রতিবেদক

অন্যান্য

সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নির্বাচনে ৮৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক

2023-06-13T21:35:01+00:00
2023-06-13T21:35:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএসআরএফ-এর সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব, সাধারণ সম্পাদক মাসউদুল হক
সচিবালয় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩, ৯:৩৫ পিএম   (ভিজিট : ৩৪০)
X

সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নির্বাচনে ৮৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশের বিশেষ প্রতিনিধি ফসিহ উদ্দীন মাহতাব। আর ৭৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বার্তা সংস্থা ইউএনবির বিশেষ প্রতিনিধি মাসউদুল হক। 

আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সংগঠনটির কার্যকরি কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম।

সভাপতি পদে নিকটতম প্রার্থী মো. সিদ্দিকুর রহমান পেয়েছেন (৩০ ভোট) তৃতীয় হয়েছেন মোতাহার হোসেন (২৭ ভোট)। আর সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রার্থী মোহাম্মদ আকতার হোসেন (৪৪ ভোট), মাসুদুর রহমান (রহমান মাসুদ) (২১ ভোট) ও প্রার্থী আনিসুর রহমান তপন পেয়েছেন (৬ ভোট)।

অন্য পদে নির্বাচিতরা হলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে নির্বাচিত হন এমএ জলিল মুন্না (মুন্না রায়হান)। যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মেহদী আজাদ মাসুম (৮৬ ভোট), তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মাইনুল হোসেন পিন্নু পেয়েছেন (৫৫ ভোট), ৮২ ভোট পেয়ে সাংগাঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তাওহীদুল ইসলাম। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. বাহরাম খা পেয়েছেন ৩৫ ভোট ও মো. মোসকায়েত মাশরেক পেয়েছেন (২৭ ভোট), বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শফিউল্লাহ সুমন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শাহাদাত হোসেন রাকিব, বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বিজন কুমার দাস, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক নির্বাচিত হয়েছেন ফারুক আলম (৬৯ ভোট), তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী হাবিবুর রহমান (পঞ্চায়েত হাবিব) (৬৩ ভোট)। 

এছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন ঝর্ণা রায় (৮১ ভোট), আসাদ আল মাহমুদ (৬৫ ভোট), উবায়দুল্লা বাদল (৬৪ ভোট), মিজানুর রহমান চৌধুরী (৬২ ভোট), মাহমুদ আকাশ (৫৯ ভোট), মো. রাকিব হাসান (৫৪ ভোট), মহসীনুল করীম লেবু (৪০ ভোট) ও  আয়নাল হোসেন (৩৯ ভোট)। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বাবু/জেএম 





Loading...
Loading...


অন্যান্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy