আজ দুপুরে মনোনয়নপত্র জমা দেবেন আরাফাত

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী প্রফেসর মোহাম্মদ আলী আরাফাত (মোহাম্মদ এ আরাফাত) মনোনয়নপত্র জমা দেবেন আজ।বৃহস্পতিবার

2023-06-15T10:28:30+00:00
2023-06-15T10:28:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আজ দুপুরে মনোনয়নপত্র জমা দেবেন আরাফাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩, ১০:২৮ এএম   (ভিজিট : ১২৭)
X


ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী প্রফেসর মোহাম্মদ আলী আরাফাত (মোহাম্মদ এ আরাফাত) মনোনয়নপত্র জমা দেবেন আজ।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুর সাড়ে ১২টায় আগারগাঁও নির্বাচন কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করবেন তিনি।

এর আগে ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলটির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী আরাফাতসহ ১২ জন। সোমবার (৫ জুন) ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

গত মে মাসে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য ও প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে ঢাকা-১৭ আসনটি শূন্য হয়।

নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ জুন, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তারিখ ১৮ জুন এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ জুন।

আগামী ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।


-বাবু/ সাদরিনা 




  বিষয়:   উপনির্বাচন  মনোনয়নপত্র 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy