ঈদের আগে-পরে ৭ দিন খোলা থাকবে সব সিএনজি স্টেশন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঈদের দিন, ঈদের আগে ও পরের তিন দিনসহ মোট সাত দিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে

2023-06-15T16:11:12+00:00
2023-06-15T16:11:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈদের আগে-পরে ৭ দিন খোলা থাকবে সব সিএনজি স্টেশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩, ৪:১১ পিএম   (ভিজিট : ২৫০)
X


ঈদের দিন, ঈদের আগে ও পরের তিন দিনসহ মোট সাত দিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সভা কক্ষে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্নকরণ সংক্রান্ত সভায় তিনি এ কথা জানান।

এ সময় সেতুমন্ত্রী বলেন, মোটরসাইকেলের উপদ্রবটা বেশি। মোটরসাইকেলে বেশির ভাগ অ্যাক্সিডেন্ট হয়।

বিষয়টা দেখতে হবে। সিগন্যালে যদি এক ঝাক মোটরসাইকেল দেখেন, দেখবেন হেলমেট আছে। আবার যদি এক ঝাক দেখেন হেলমেট নেই তাহলে বুঝবেন, এরা পলিটিক্স করে।

ঈদের সময়ে সব পোশাক কারখানায় যেন একই সময়ে ছুটি না হয়, সমন্বয় করে ছুটি দিতে শ্রম মন্ত্রণালয় ও গার্মেন্টস মালিকদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

সভায় অন্যদের মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব আমিন উল্লাহ নুরী, ঢাকা সড়ক পরিবহন সমিতির সভাপতি মশিউর রহমান রাঙা, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ, নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, বিআরটিএ’র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

-বাবু/এ.এস





  বিষয়:   সিএনজি  স্টেশন 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy