সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ভুল চিকিৎসা, প্রতারণা ও ‘অবহেলাজনিত মৃত্যুর’ অভিযোগে রাজধানীর গ্রীন রোডে অবস্থিত সেন্ট্রাল হাসপাতালে দুই চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে।

2023-06-15T16:16:54+00:00
2023-06-15T16:16:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩, ৪:১৬ পিএম   (ভিজিট : ১৩৮)
X


ভুল চিকিৎসা, প্রতারণা ও ‘অবহেলাজনিত মৃত্যুর’ অভিযোগে রাজধানীর গ্রীন রোডে অবস্থিত সেন্ট্রাল হাসপাতালে দুই চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন ডা. শাহজাদী ও ডা. মুন্না।

বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ ইসলাম।

ওসি বলেন, বুধবার (১৪ জুন) ভুক্তভোগীর স্বামী ধানমন্ডি থানায় ‘অবহেলাজনিত মৃত্যুর’ একটি মামলা করেছে। তার মামলার প্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে অভিযোগ, তাদের ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের প্রতারণায় সন্তান হারান ইয়াকুব আলী সুমন। তার স্ত্রী মাহবুবা রহমান আঁখিও রয়েছেন মৃত্যুঝুঁকিতে।

সুমনের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় তার সন্তানের মৃত্যু হয়েছে। তার স্ত্রীর অবস্থাও সংকটাপন্ন।

প্রসঙ্গত, আঁখির প্রসব ব্যথা ওঠায় গত ৯ জুন রাত ১২টা ৫০ মিনিটে ডা. সংযুক্তার অধীনে সেন্ট্রাল হসপিটালে তাকে ভর্তি করা হয়। কিন্তু এ সময় ডা. সংযুক্তা হাসপাতালে ছিলেন না। কিন্তু হাসপাতালে কর্তব্যরতরা আখিঁর পরিবারের সঙ্গে মিথ্যার আশ্রয় নেন। তারা জানান, সংযুক্তা হাসপাতালেই আছেন এবং অপারেশন থিয়েটারে (ওটি) কাজ করছেন।

-বাবু/এ.এস





  বিষয়:   চিকিৎসক  সেন্ট্রাল হাসপাতাল 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy