আম দিয়েই বানিয়ে ফেলুন সুস্বাদু ফিরনি

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল

পেটপুরে খাওয়াদাওয়ার পর একটু মিষ্টি কিছু মুখে না পড়লে হয়! আর তা যদি হয় ফিরনি, তাহলে তো কথাই

2023-06-17T15:28:58+00:00
2023-06-17T15:28:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আম দিয়েই বানিয়ে ফেলুন সুস্বাদু ফিরনি
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ জুন, ২০২৩, ৩:২৮ পিএম   (ভিজিট : ১৬৬)
X


পেটপুরে খাওয়াদাওয়ার পর একটু মিষ্টি কিছু মুখে না পড়লে হয়! আর তা যদি হয় ফিরনি, তাহলে তো কথাই নেই। 

আম দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু ম্যাঙ্গো ফিরনি। কী ভাবে বানাবেন? 

আপনাদের জন্য রইল আম ফিরনির রেসিপি। আম ফিরনির উপকরণ ৪-৫টা পাকা আম, ১ লিটার দুধ, স্বাদ অনুযায়ী চিনি, হাফ কাপ পোলাওয়ের চাল, কাজুবাদাম, কিশমিশ, আমন্ড, পেস্তা, সামান্য এলাচ গুঁড়ো। 

আম ফিরনি তৈরির জন্য চাল ভাল করে ধুয়ে এক ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। তারপর চালের পানি ঝরিয়ে বেটে নিন। এক্ষেত্রে কিন্তু চাল বাটা একেবারে মিহি হবে না। সামান্য দানা দানা থাকবে। 

পাকা আম বেশ কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখুন। আমের খোসা ছাড়িয়ে পাল্প বার করে নিন। মিক্সিতে আমের পাল্প দিয়ে একেবারে মিহি করে পেস্ট করে নিন। কাজুবাদাম, আমন্ড, পেস্তা, কিশমিশ কুচিয়ে রাখুন। 

কড়াইয়ে দুধ জ্বাল দিতে বসান। দুধ ফুটে ফুটে কিছুটা ঘন হয়ে এলে তাতে চামচে করে ধীরে ধীরে চালের গুঁড়ো দিতে থাকুন এবং ক্রমাগত নাড়তে থাকুন। একেবারে কিন্তু সমস্ত চালের বাটা দেবেন না। দুধ এবং চালের মিশ্রণ সমানে নাড়তে থাকুন। চাল সিদ্ধ হয়ে এলে চিনি দিয়ে দিন। নাড়তে নাড়তে দেখবেন মিশ্রণটি ঘন হতে শুরু করেছে। এবার এতে আমের পাল্প দিয়ে দিন। ফের নাড়তে থাকুন। এলাচ গুঁড়ো দিয়ে দেবেন। খেয়াল রাখবেন যেন পাত্রের তলায় লেগে না যায়। চেখে দেখুন চিনি ঠিক আছে কিনা। প্রয়োজনে অল্প চিনি মেশাতে পারেন। একেবারে থকথকে হয়ে এলে উপরে ড্রাই ফ্রুটস্ কুচি ছড়িয়ে মিশিয়ে নিন। আঁচ নিভিয়ে দিন। একটি পাত্রে ফিরনি নামিয়ে উপরে ফের ড্রাই ফ্রুটস্ ছড়িয়ে দিন। ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দিন কিছুক্ষণ। ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা খান আমের ফিরনি।


-বাবু/ সাদরিনা 




  বিষয়:   আম  ফিরনি 



Loading...
Loading...


লাইফস্টাইল এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy