খন্দকার মোশাররফকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তাকে দেখতে

2023-06-17T17:10:08+00:00
2023-06-17T17:10:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খন্দকার মোশাররফকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ জুন, ২০২৩, ৫:১০ পিএম   (ভিজিট : ১৬৫)
X


হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তাকে দেখতে হাসপাতালে গিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার দুপুর ২টার দিকে মির্জা ফখরুল হাসপাতালে যান বলে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি টেলিফোনে জানান, মহাসচিব ২টার দিকে হাসপাতালে যান। ড. মোশাররফের শয্যাপাশে তিনি আধা ঘণ্টা ছিলেন। বর্তমানে খন্দকার মোশাররফের এমআরআইসহ আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা চলছে।

বুকে ব্যথা অনুভব করায় শুক্রবার রাত ১টার দিকে ড. খন্দকার মোশাররফকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন।

-বাবু/এ.এস




  বিষয়:   মির্জা ফখরুল 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy