রাজনীতির মাঠে সক্রিয় বঙ্গমাতা সাংস্কৃতিক জোট

নিজস্ব প্রতিবেদক

অন্যান্য

রাজনীতিতে সাংস্কৃতিক অঙ্গনের ভূমিকা বিশ্লেষণে দেখা যায় বঙ্গমাতা সাংস্কৃতিক জোট এগিয়ে রয়েছে। ২০১৪ সাল থেকে শুরু করে ২০২৩

2023-06-17T18:19:37+00:00
2023-06-17T19:44:28+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
রাজনীতির মাঠে সক্রিয় বঙ্গমাতা সাংস্কৃতিক জোট
এবার রাজশাহী সিটিতে নির্বাচনী প্রচারণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ জুন, ২০২৩, ৬:১৯ পিএম  আপডেট: ১৭.০৬.২০২৩ ৭:৪৪ পিএম  (ভিজিট : ৪১৬)
X

রাজনীতিতে সাংস্কৃতিক অঙ্গনের ভূমিকা বিশ্লেষণে দেখা যায় বঙ্গমাতা সাংস্কৃতিক জোট এগিয়ে রয়েছে। ২০১৪ সাল থেকে শুরু করে ২০২৩ সাল পর্যন্ত নানা সৃষ্টিকর্ম ও রাজনীতির মাঠে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সক্রিয় ভূমিকা পালন করে আসছে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট।

বঙ্গবন্ধু, বঙ্গমাতা ও বীরাঙ্গনাদের নিয়ে একজন মহান পিতা চলচ্চিত্র নির্মাণ করে  দেশবাসী ও নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু ও বঙ্গমাতার অবদান তুলে ধরেছেন। এছাড়াও মহীয়সী বঙ্গমাতা সংকলন, শত বর্ষে জাতির পিতা গ্রন্থ এবং দুর্গম পথের নির্ভীক যাত্রী শেখ হাসিনা নামক গ্রন্থ প্রকাশ ও নৌকা মনোনীত পার্থীদের বিজয়ী করতে নির্বাচনী গান রচনা করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ শাহ আলম। এছাড়াও জোটের পক্ষ থেকে গাজীপুর সিটি নির্বাচন সহ বিভিন্ন সিটি নির্বাচনে নৌকার মনোনীত পার্থীকে বিজয়ী করতে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। 

এরই ধারাবাহিকতায় গত শুক্রবার সকাল থেকে মহানগরীর বিভিন্ন এলাকায় জোটের নেতাকর্মীদের সাথে নিয়ে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী খাইরুজ্জামান লিটনের  পক্ষে গণসংযোগ,পথসভা ও লিপলেট বিতরণ করেছেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটি প্রতিষ্ঠাতা আলহাজ্ব শেখ শাহ আলম। 

এসময় প্রচারণায় অংশ নেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শামিমা আক্তার জলি ও রাকিব উদ্দিন প্রামানিক সিজার, সাংগঠনিক সম্পাদক রাজিয়া বেগম, অর্থ সম্পাদক আরেফিন হক আলভি, কেন্দ্রীয় সদস্য সাংবাদিক সোহাগ খান ও মামুন শেখ, রাজশাহী জেলা শাখার আহবায়ক, সদস্য সচিব। এছাড়াও বগুরা জেলা শাখা সহ বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


অন্যান্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy