৯ আসামির রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার ৯ আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রবিবার (১৮ জুন) জামালপুর চিফ জুডিশিয়াল

2023-06-18T13:34:31+00:00
2023-06-18T13:34:31+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
সাংবাদিক নাদিম হত্যা মামলা:
৯ আসামির রিমান্ড মঞ্জুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৮ জুন, ২০২৩, ১:৩৪ পিএম   (ভিজিট : ১৫৬)
X


জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার ৯ আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (১৮ জুন) জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ এ রায় দেন। শনিবার (১৭ জুন) তাদের আদালতে তোলা হলে সেখান থেকে জেলহাজতে পাঠানো হয়।

রিমান্ডপ্রাপ্তরা হলেন, মো. তোফাজ্জল (৪০), মো. গোলাম কিবরিয়া সুমন (৪৩), আইনাল হক (৫৫), মো. মিলন (২৫), ফজলু মিয়া (৩৫), মো. শহিদ (৪০), মকবুল (৩৫), মো. ওহিদুজ্জামান (৩০) ও কফিল উদ্দিন (৫৫)।

বাদী পক্ষের আইনজীবী মো. ইউসুফ আলী জানান, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় রাষ্ট্রপক্ষ নয় আসামির প্রত্যেকের জন্য পাঁচ দিন করে রিমান্ড আবেদন করে। পরে এ ঘটনায় দীর্ঘ শুনানি হয়। এ সময় আমরা বলেছি, রাতের আধারে এই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল ও কে কিভাবে আঘাত করেছে, এই তথ্যগুলো উদঘাটনের জন্য আসামিদের পুলিশি রিমান্ড প্রয়োজন। আমাদের এসব কথা শুনে অবশেষে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। নয় আসামির মধ্যে চারজনকে চার দিন করে ও পাঁচজনকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৪ জুন রাত ১০টার দিকে কর্মস্থল থেকে বাড়ি ফেরার সময় বকশীগঞ্জের পাথাটিয়া এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। পরে ময়মনসিংসহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। তিনি বাংলানিউজ টোয়েন্টিফোরের জামালপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

এদিকে এ ঘটনায় নিহত সাংবাদিকের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।


-বাবু/ সাদরিনা 




  বিষয়:   সাংবাদিক  রিমান্ড 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy