বুধবার যেসব এলাকায় বন্ধ থাকবে ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা বুধবার (২১ জুন) বন্ধ

2023-06-19T11:47:54+00:00
2023-06-19T11:47:54+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
বুধবার যেসব এলাকায় বন্ধ থাকবে ব্যাংক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ জুন, ২০২৩, ১১:৪৭ এএম   (ভিজিট : ২২৬)
X


রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা বুধবার (২১ জুন) বন্ধ থাকবে। একই দিন ৩টি পৌরসভার সাধারণ নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায়ও তফসিলি ব্যাংকের সব শাখা বন্ধ থাকবে।

রোববার (১৮ জুন) বাংলাদেশ ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, বুধবার রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন ছাড়াও নারায়ণগঞ্জের গোপালদী, টাঙ্গাইলের বাসাইল ও বগুড়ার তালোড়া পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের দিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার তফসিলি ব্যাংকের আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা-উপশাখা বন্ধ থাকবে।

উল্লেখ্য, আগামী ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন ও সিলেট সিটি করপোরশন নির্বাচন অনুষ্ঠিত হবে। আর নারায়ণগঞ্জ জেলার গোপালদী পৌরসভা ও টাঙ্গাইল জেলার বাসাইল পৌরসভার সাধারণ নির্বাচনও এদিন অনুষ্ঠিত হবে। এ ছাড়া একই দিন অনুষ্ঠিত হবে বগুড়া জেলার তালোড়া পৌরসভার সাধারণ নির্বাচনও।

-বাবু/এ.এস





  বিষয়:   বন্ধ  ব্যাংক 



Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy