সিলেটের উন্নয়নে আনোযারুজ্জামানকেই প্রয়োজন: নানক

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, এই সিলেটের মাটি নৌকার ঘাঁটি। এই

2023-06-19T22:01:23+00:00
2023-06-19T22:09:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিলেটের উন্নয়নে আনোযারুজ্জামানকেই প্রয়োজন: নানক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ জুন, ২০২৩, ১০:০১ পিএম  আপডেট: ১৯.০৬.২০২৩ ১০:০৯ পিএম  (ভিজিট : ১৪৪)
X

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, এই সিলেটের মাটি নৌকার ঘাঁটি। এই মহানগরীর উন্নয়নের জন্য আনোয়ারুজ্জামান চৌধুরীর মতো সৎ যোগ্য ও কর্মঠ মানুষের প্রয়োজন। 

আজ সোমবার সন্ধ্যায় সিলেটের ঐতিহ্যবাহী রেজিস্ট্রারি মাঠে সিসিক নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর নৌকার সমর্থনে অনুষ্ঠিত শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, সিলেট নগরবাসীর উন্নয়নে, জলাবদ্ধতা মশাসহ অন্যান্য সমস্যা সমাধানে যত কোটি টাকার প্রয়োজন আনোয়ারুজ্জামান চৌধুরী সরকারের কাছ থেকে তা আদায় করতে সক্ষম। কারণ, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ স্নেহের পাত্র। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, হযরত শাহজালাল ও শাহপরাণের (র.) স্মৃতিধন্য এই আধ্যাত্মিক নগরীর মানুষের উন্নয়নের স্বার্থে শেখ হাসিানর সাথে আছেন, আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে আছেন। তিনি সিলেট সিটি করপোরেশনের সর্বস্থরের জনসাধারণ ঝড় বৃষ্টি বা যেকোন প্রাকৃতিক দুর্যোগেও বুধবার ভোট কেন্দ্রে যাবেন এবং নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবেন।

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও জেলা আওয়ামী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খানের পরিচালনায় অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী তার বক্তব্যে বলেন, আমি আপনাদের সন্তান, এই মাটির সন্তান। মানুষের সেবার জন্যই রাজনীতিতে এসেছি।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আপনাদের কাছে পাঠিয়েছেন। বঙ্গবন্ধুর নৌকা দিয়ে পাঠিয়েছেন। গত প্রায় একমাসে আমি আপনাদের যে সাড়া পেয়েছি, তা এককথায় অভাবনীয়। শোকর আলহামদু লিল্লাহ, আপনাদের ভালোবাসায় আমি ধন্য। বুধবার নির্বাচন। আমি জানি, ঝড় বৃষ্টি বা যেকোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে হলেও আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করবেন।

তিনি দীর্ঘ প্রচারণায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ আমার নির্বাচনী প্রচারণায় যারাই ছিলেন, সর্বোচ্চ ত্যাগ স্বীকার যারা করেছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy