ঈদযাত্রায় লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা-বরিশাল রুটের লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার (২০ জুন) সকাল ৭টায় বরিশাল

2023-06-20T11:15:14+00:00
2023-06-20T11:17:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈদযাত্রায় লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩, ১১:১৫ এএম  আপডেট: ২০.০৬.২০২৩ ১১:১৭ এএম  (ভিজিট : ২১৮)
X


ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা-বরিশাল রুটের লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার (২০ জুন) সকাল ৭টায় বরিশাল নদীবন্দরে কাউন্টার থেকে ঈদের আগাম টিকিট বিক্রি শুরু হয়।

যাত্রীরা জানান, সড়কপথে ঝামেলা এড়াতে পরিবারসহ নৌপথকে বেছে নিচ্ছেন তারা। লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি চললেও যাত্রীচাপ নেই।

লঞ্চসংশ্লিষ্টরা জানান, পদ্মা সেতু চালু হওয়াতে সড়কপথে যাত্রী চাপ বেশি হবে। নৌপথে যাত্রী আকর্ষণে নানা সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। মোবাইলে নেওয়া হচ্ছে বুকিং।

লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু বলেন, দুর্ঘটনা এড়াতে ঈদের পাঁচ দিন আগে ও পরে নদীতে বাল্কহেড চলাচল বন্ধের দাবি তোলা হয়েছে। সব দাবি মেনে নিয়েছেন তারা। আশা করছি, সুন্দর একটি ঈদ আমরা যাত্রীদের উপহার দিতে পারবো।

২৬ জুন থেকে বরিশাল-ঢাকা দুই প্রান্ত থেকে আটটি করে প্রতিদিন ১৬টি লঞ্চ চলাচল করবে।

-বাবু/এ.এস





  বিষয়:   লঞ্চ  অগ্রিম  টিকিট 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy