সেন্ট্রাল হসপিটাল আমার নাম ব্যবহার করে অনিয়ম করেছে : ডা. সংযুক্তা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ডা. সংযুক্তা সাহা দাবি করেছেন, নবজাতক ও মায়ের মৃত্যুর ঘটনায় রাজধানীর সেন্ট্রাল হাসপাতাল তার নাম ব্যবহার করে অনিয়ম

2023-06-20T12:55:20+00:00
2023-06-20T12:55:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সেন্ট্রাল হসপিটাল আমার নাম ব্যবহার করে অনিয়ম করেছে : ডা. সংযুক্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩, ১২:৫৫ পিএম   (ভিজিট : ১৮৩)
X


ডা. সংযুক্তা সাহা দাবি করেছেন, নবজাতক ও মায়ের মৃত্যুর ঘটনায় রাজধানীর সেন্ট্রাল হাসপাতাল তার নাম ব্যবহার করে অনিয়ম করেছে।

মঙ্গলবার রাজধানীর পরীবাগের বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

বিশ্বাস করেন, সেন্ট্রাল হসপিটাল আমার নাম ব্যবহার করে অনিয়ম করেছে। তারা এমন অনিয়ম করবে, আমি ভাবতেও পারিনি।

পরীবাগের বাসায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে ডা. সংযুক্তা আরও বলেন, আঁখি আমার রোগী ছিলেন না। তিনি কুমিল্লার একটি স্থানীয় হাসপাতালে ডাক্তার দেখিয়েছেন। এ বছরের মার্চে তিনি দুবার সেন্ট্রালে এসে আমাকে দেখিয়েছিলেন। নিয়মিত রোগী হতে হলে একজন গর্ভবতীর গর্ভাবস্থার শুরুতে প্রতি মাসে একবার এবং শেষের দিকে দুই সপ্তাহে একবার দেখাতে হয়। 

ডা. সংযুক্তা সাহা আরও বলেন, আঁখি যখন হাসপাতালে, তখন আমি দেশে ছিলাম না। আমার টিকিট ও বোর্ডিং পাস আমার কাছে আছে। আমি ভিডিও কলেও অপারেশন মনিটর করিনি। সব মিথ্যা।

-বাবু/এ.এস





  বিষয়:   ডা. সংযুক্তা 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy