সৌদি পৌঁছেছেন ১ লাখ ৭ হাজার ১০২ হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ থেকে চলতি বছর এখন পর্যন্ত (২১ জুন রাত ২টা ৫৯ মিনিট) ১ লাখ ৭ হাজার ১০২ জন

2023-06-21T11:28:11+00:00
2023-06-21T11:28:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সৌদি পৌঁছেছেন ১ লাখ ৭ হাজার ১০২ হজযাত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ জুন, ২০২৩, ১১:২৮ এএম   (ভিজিট : ২৪৬)
X


বাংলাদেশ থেকে চলতি বছর এখন পর্যন্ত (২১ জুন রাত ২টা ৫৯ মিনিট) ১ লাখ ৭ হাজার ১০২ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৭৯৮ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৯৭ হাজার ৩০৪ জন।

এখন পর্যন্ত ১ লাখ ২৩ হাজার ১৫০টি ভিসা ইস্যু করা হয়েছে। এর মধ্যে সরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রীর ভিসা ১০০ শতাংশ এবং বেসরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ভিসা ১০০ শতাংশ।

বুধবার (২১ জুন) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে আইটি হেল্পডেস্ক।

এদিকে এখন পর্যন্ত ২৩ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২০ জন পুরুষ ও তিন জন নারী। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ১৯ জন, মদিনায় চার জন। সবশেষ মারা যাওয়া ব্যক্তির নাম মো. আব্দুল আজিজ (৫৩)।

হজ ফ্লাইট শুরু হয়েছে ২১ মে। শেষ হজ ফ্লাইট ২২ জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২ জুলাই আর শেষ ফিরতি ফ্লাইট ২ আগস্ট।

-বাবু/এ.এস





  বিষয়:   হজযাত্রী 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy