কোস্টগার্ডের আধুনিক ৫টি নৌযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোস্টগার্ডের জন্য আধুনিক ৫টি নৌযান উদ্বোধন করেছেন। এর মধ্যে রয়েছে দুটি নবনির্মিত ইনশোর পেট্রোল ভেসেল,

2023-06-21T11:59:07+00:00
2023-06-21T11:59:07+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কোস্টগার্ডের আধুনিক ৫টি নৌযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ জুন, ২০২৩, ১১:৫৯ এএম   (ভিজিট : ১৩২)
X


প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোস্টগার্ডের জন্য আধুনিক ৫টি নৌযান উদ্বোধন করেছেন। এর মধ্যে রয়েছে দুটি নবনির্মিত ইনশোর পেট্রোল ভেসেল, দুটি টাগবোট ও একটি ভাসমান ক্রেন।

বুধবার (২১ জুন) সকাল ১০টায় গণভবন থেকে পতেঙ্গা জেটিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে নতুন সংযোজিত এ নৌযাগুলো কমিশনিং করেন তিনি।

এর মধ্যদিয়ে সক্ষমতায় আরও একধাপ এগিয়ে গেলো দেশের উপকূলের নিরাপত্তায় নিয়োজিত বাহিনী 'কোস্টগার্ড'। একযোগে ৫টি নতুন আধুনিক নৌযান যুক্ত হলো এ বাহিনীতে।
 
নদীমাতৃক বাংলাদেশের পাশাপাশি সমুদ্র বিজয়ের পর উপকূলীয় নিরাপত্তা ও সুনীল অর্থনৈতিক সম্পদের সুরক্ষায় অগ্রসেনানী হয়ে কাজ করছে বাংলাদেশ কোস্টগার্ড৷ সমুদ্রের সুরক্ষা দিতে এ বাহিনী এখন যুগের সঙ্গে তাল মেলাতে সেজে উঠছে অত্যাধুনিক নৌযান ও সমরাস্ত্রে৷ পরিবর্তিত বাস্তবতায় নৌরুটের প্রতিরক্ষা কার্যক্রমও চ্যালেঞ্জিং হয়ে ওঠছে৷
 
যুগোপযোগী উপকূল রক্ষাবাহিনী হিসেবে বিশ্বমানের সেবাদানে একসঙ্গে ৫টি নৌযান যুক্ত হচ্ছে কোস্টগার্ডে৷ এর মধ্যে থাকা নারায়ণগঞ্জে তৈরি দুটি ইনশোর পেট্রোল ভেসেলের (আইপিভি) নাম দেয়া হয়েছে ‘জয় বাংলা’ ও ‘অপূর্ব বাংলা’। অন্যদিকে খুলনা শিপইয়ার্ডে তৈরি দুটি উচ্চক্ষমতাসম্পন্ন টাগবোট পরিচিত হবে ‘প্রত্যয়’ এবং ‘প্রমত্তা’ নামে৷
 
জয় বাংলা আইপিভির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার জিয়া উদ্দিন জানান, তিনটি করে কামানসমৃদ্ধ এসব পেট্রোল ভেসেল ৯৬ নটিক্যাল মাইল পর্যন্ত সার্ভিল্যান্স করতে সক্ষম। এতে ব্যবহৃত কামানের লক্ষ্যমাত্রা ৪ কিলোমিটার পর্যন্ত৷ সর্বোচ্চ ২৫ নটিক্যাল মাইল গতিবেগে ছুটে চলা এসব জাহাজে সাত দিনের রসদ মজুত সম্ভব৷
 
এসব নৌযানের কমিশনিং উপলক্ষে এরই মধ্যে সেজে ওঠেছে সমুদ্রের অভিভাবকখ্যাত কোস্টগার্ডের পতেঙ্গা বার্থ বলেও জানান তিনি।

-বাবু/এ.এস





  বিষয়:   প্রধানমন্ত্রী 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy