তিন দফা দাবিতে ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগরের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

‘প্রাথমিক শিক্ষা হোক আনন্দময়’ এই স্লোগান সামনে রেখে তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর

2023-06-21T20:01:54+00:00
2023-06-21T20:15:27+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
তিন দফা দাবিতে ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগরের বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ জুন, ২০২৩, ৮:০১ পিএম  আপডেট: ২১.০৬.২০২৩ ৮:১৫ পিএম  (ভিজিট : ২৪০)
X

‘প্রাথমিক শিক্ষা হোক আনন্দময়’ এই স্লোগান সামনে রেখে তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদ। 

আজ বুধবার বিকেল ৪টায় রাজধানীর আইডিয়াল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের সভাপতি শাহরিয়ার ইব্রাহিম মিমো’র সভাপতিত্বে, সাধারণ সম্পাদক লাভলী হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি দীপক শীল, ঢাকা মহানগর সংসদের সহসাধারণ সম্পাদক এফএ শাহেদ, সহসভাপতি সালমান রাহাত, সাংগঠনিক সম্পাদক প্রিজম ফকির প্রমুখ ।

সমাবেশে বক্তারা বলেন,  ‘জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী ৩০ জন শিক্ষার্থীর বিপরীতে ১ জন শিক্ষককে আদর্শ হিসেবে বলা হলেও অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে তা-বাস্তবায়ন করা হচ্ছে না। অনেক প্রাথমিক বিদ্যালয়ে দেখা যাচ্ছে ৬০-৭০ জনের বিপরীতে ১ জন শিক্ষক। এই অবস্থায় প্রাথমিক শিক্ষার মান নিশ্চিত করা কোন ভাবেই সম্ভব না।’ 

বক্তারা বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য শারীরিক শিক্ষা, সংগীত, চারু ও কারু কলায় বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। এর জন্য প্রয়োজন এই বিষয়ে বিশেষায়িত যোগ্যতায় শিক্ষক নিশ্চিত করা।’

বক্তারা আরও বলেন, ‘রাজধানীতে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৩৪২। এর মধ্যে ২৫২ টিতে মাঠ নাই। এছাড়াও অনেক প্রাথমিক বিদ্যালয়ের মাঠ বেদখল হয়ে আছে। অনতিবিলম্বে দখলকৃত মাঠ উদ্ধার করতে হবে এবং সকল প্রাথমিক বিদ্যালয়ে খেলার মাঠ নিশ্চিত করতে হবে।’






  বিষয়:   ছাত্র ইউনিয়ন  ঢাকা মহানগর  বিক্ষোভ সমাবেশ 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy