রিজার্ভ আবারো ৩০ বিলিয়ন ডলারে ছাড়ালো

বুলেটিন নিউজ ডেস্ক

অর্থনীতি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বুধবার (২১ জুন) রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ৩০ দশমিক ০২

2023-06-22T10:49:23+00:00
2023-06-22T10:49:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রিজার্ভ আবারো ৩০ বিলিয়ন ডলারে ছাড়ালো
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩, ১০:৪৯ এএম   (ভিজিট : ১৮৭)
X


দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বুধবার (২১ জুন) রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ৩০ দশমিক ০২ বিলিয়ন। যা এর আগের দিন মঙ্গলবারেও (২০ জুন) ছিল ২৯ দশমিক ৯৫ বিলিয়ন ডলার।

কারণ হিসেবে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৪০০ মিলিয়ন ডলারের বাজেট সহায়তা ছাড় ও পবিত্র ঈদুল আজহার আগে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির কথা সংবাদমাধ্যমকে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

কেন্দ্রীয় ব্যাংকের একজন উচ্চপদস্থ কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রেমিট্যান্স বৃদ্ধির কারণে রিজার্ভ বেড়েছে এবং অনেক ব্যাংকের কাছে এখন এলসি (লেটার অফ ক্রেডিট) পরিশোধ করার জন্য পর্যাপ্ত ডলার আছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ থেকে ২০ জুনের মধ্যে রেমিট্যান্স হিসেবে দেশে ১ দশমিক ৫৩ বিলিয়ন ডলার এসেছে। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১ দশমিক ১০ বিলিয়ন ডলার।

২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ১৩ দশমিক ৪৩ বিলিয়ন ডলার বিক্রি করেছে। এ বিক্রয় সাধারণত সরকারি এলসি’র অর্থপ্রদান এবং প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য ব্যবহৃত হয়।

সরকার মার্চ ও এপ্রিলের জন্য এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা এসিইউ’কে ১ দশমিক ১ বিলিয়ন আমদানি বিল পরিশোধ করার পরে ৮ মে রিজার্ভ ২৯ দশমিক ৭ বিলিয়ন ডলারে নেমে আসে।

১০ মে এটি আবার বেড়ে ৩০ দশমিক ৩৬ বিলিয়ন ডলারে পৌঁছে, যা এর মাত্র একদিন আগে ২৯ দশমিক ৭৮ বিলিয়ন ডলার ছিল।

২৫ মে থেকে বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, রিজার্ভ ফের ২৯ দশমিক ৯৬ বিলিয়ন ডলারে নেমে আসে। সেটি বুধবার আবার ৩০ বিলিয়ন ছাড়াল।

-বাবু/এ.এস





  বিষয়:   রিজার্ভ 



Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy