ঢাকা-১৭ উপনির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম নির্বাচন কমিশনে আপিলের পরিপ্রেক্ষিতে প্রার্থীতা ফিরে পেয়েছেন।বৃহস্পতিবার (২২

2023-06-22T14:28:16+00:00
2023-06-22T14:38:18+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ঢাকা-১৭ উপনির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩, ২:২৮ পিএম  আপডেট: ২২.০৬.২০২৩ ২:৩৮ পিএম  (ভিজিট : ১৫২)
X


ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম নির্বাচন কমিশনে আপিলের পরিপ্রেক্ষিতে প্রার্থীতা ফিরে পেয়েছেন।

বৃহস্পতিবার (২২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান।

এর আগে গত ১৮ জুন আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) মনোনয়ন বাছাই করে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন হিরো আলমসহ ৮ জনের মনোনয়ন বাতিলের বিষয়টি জানান।

সেসময় মনোনয়নপত্র বাতিলের কারণ হিসেবে বলা হয়, আশরাফুল আলম প্রয়োজনীয় এক শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দিতে ব্যর্থ হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠানের (ফারুক) মৃত্যু হলে ঢাকা-১৭ আসনটি শূন্য হয়। সংসদের কোন আসন শূন্য হলে নব্বই দিনের মধ্যে উপনির্বাচন করতে হয়। এই হিসাবে আসনটিতে ১২ আগস্টের মধ্যে উপনির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।

-বাবু/এ.এস





  বিষয়:   হিরো আলম 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy