ঈদে বাড়ি যাওয়ার আগে যে পরামর্শ দিলেন ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঈদের সময় ফাঁকা ঢাকায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। তবে যারা

2023-06-22T14:31:17+00:00
2023-06-22T14:31:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈদে বাড়ি যাওয়ার আগে যে পরামর্শ দিলেন ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩, ২:৩১ পিএম   (ভিজিট : ১৬৭)
X


ঈদের সময় ফাঁকা ঢাকায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। তবে যারা ঢাকার বাইরে যাবেন, তাদের মূল্যবান সবকিছু সঙ্গে নিয়ে যাওয়ার বা নিরাপদ কোনো স্থানে রেখে যাওয়ার পরামর্শ তার।

বৃহস্পতিবার (২২ জুন) ঈদকে ঘিরে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন শাখা ও সেবা দানকারী সংস্থার প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত সমন্বয় সভা শেষে তিনি এ তথ্য জানান।

তিনি আরও বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে কোনোভাবেই কোরবানির পশুরহাট বসতে দেয়া হবে না৷
 
কোরবানির পশু কেনা-বেচায় জাল টাকা ও প্রতারণা ঠেকাতে প্রতিটি হাটে টাকা শনাক্তকরণ মেশিন থাকবে বলে জানান ডিএমপি কমিশনার। এছাড়া হাটের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

এছাড়া শ্রমিক অসন্তোষ এড়াতে ঈদের আগেই পোশাক শ্রমিকদের বোনাস পরিশোধ করতে কারখানা মালিকদের অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি।

-বাবু/এ.এস





  বিষয়:   ডিএমপি কমিশনার 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy