উমরা করেছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পবিত্র হজ পালনের আগে সহধর্মিণী ড. রেবেকা সুলতানাসহ উমরাহ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।বঙ্গভবনের প্রেস উইং জানিয়েছে, শনিবার (২৪

2023-06-25T11:11:59+00:00
2023-06-25T11:11:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উমরা করেছেন রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ জুন, ২০২৩, ১১:১১ এএম   (ভিজিট : ১৫৩)
X


পবিত্র হজ পালনের আগে সহধর্মিণী ড. রেবেকা সুলতানাসহ উমরাহ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বঙ্গভবনের প্রেস উইং জানিয়েছে, শনিবার (২৪ জুন) রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে কাবা শরীফ তাওয়াফ ও সায়ী করাসহ পবিত্র উমরাহর অন্যান্য কার্যক্রম সম্পন্ন করেন।

পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে রয়েল গেস্ট হিসেবে সৌদি আরব সফরে রয়েছেন রাষ্ট্রপতি।

শুক্রবার স্থানীয় সময় বিকেলে রাষ্ট্রপতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি একটি ফ্লাইটে জেদ্দা পৌঁছান।

বিমানবন্দর থেকে রাষ্ট্রপতিকে মক্কার সাফা রয়েল প্যালেসে নিয়ে যাওয়া হয়।

পবিত্র হজ্জ পালন শেষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারতের জন্য মদিনায় যাবেন।

পবিত্র হজ্জ পালন শেষে আগামী ৩ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

-বাবু/এ.এস





  বিষয়:   রাষ্ট্রপতি  উমরা 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy