রবি থেকে বুধবার রাত ১০টা পর্যন্ত খোলা ব্যাংকের যেসব শাখা

বুলেটিন নিউজ ডেস্ক

অর্থনীতি

ঢাকা ও চট্টগ্রামে পশুর হা‌ট-সংলগ্ন ব্যাংকের শাখা ও উপ-শাখা আজ থেকে বুধবার রাত ১০টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ

2023-06-25T14:27:20+00:00
2023-06-25T14:27:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রবি থেকে বুধবার রাত ১০টা পর্যন্ত খোলা ব্যাংকের যেসব শাখা
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ জুন, ২০২৩, ২:২৭ পিএম   (ভিজিট : ১৮০)
X


ঢাকা ও চট্টগ্রামে পশুর হা‌ট-সংলগ্ন ব্যাংকের শাখা ও উপ-শাখা আজ থেকে বুধবার রাত ১০টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দি‌য়ে‌ছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ’ এ সংক্রান্ত সার্কুলার জা‌রি ক‌রে বাণিজ্যিক ব্যাংকসমূহের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কা‌ছে পাঠিয়েছে। পশু ব্যবসায়ী‌দের ব্যাংকিং লেনদেনের সুবিধার্থে এ নির্দেশনা দি‌য়ে‌ছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, আসন্ন ঈদুল আজহার আ‌গে ২৫ ও ২৬ জুন স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমের পর বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম পরিচালনা কর‌তে হবে। এর পরের দুদিন ২৭ ও ২৮ জুন (মঙ্গল ও বুধবার) ব্যাংক বন্ধ থাকলেও কোরবানির পশুর হাটের নিকটবর্তী শাখাগুলো খোলা থাক‌বে। এসব শাখায় ওই দুদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম পরিচালনা কর‌তে হবে।

-বাবু/এ.এস





  বিষয়:   ব্যাংক 



Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy