বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আগামী ১০ জিলহজ বৃহস্পতিবার (২৯ জুন) সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে। প্রতি বছরের মতো এবারও

2023-06-25T17:21:42+00:00
2023-06-25T17:21:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ জুন, ২০২৩, ৫:২১ পিএম   (ভিজিট : ১৮৩)
X


আগামী ১০ জিলহজ বৃহস্পতিবার (২৯ জুন) সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে। প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজের পাঁচটি জামাত হবে।

সোমবার (২৫ জুন) ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বায়তুল মোকাররমে ঈদের পাঁচ জামাতে নিম্নোক্ত আলেমগণ ইমাম ও মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন।

প্রথম জামাত: সকাল ৭টা
ইমাম: হাফেজ মাওলানা এহসানুল হক, পেশ ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।
মুকাব্বির: আব্দুল হাদী, খাদেম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।

দ্বিতীয় জামাত: সকাল ৮টা
ইমাম: মাওলানা মুহীউদ্দিন কাসেম, পেশ ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।
মুকাব্বির: হাফেজ ক্বারী মো. আতাউর রহমান, মুয়াজ্জিন (অব.), বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।

তৃতীয় জামাত: সকাল ৯টা
ইমাম: ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী, মুফাসসির, ইসলামিক ফাউন্ডেশন।
মুকাব্বির: মো. শহিদ উল্লাহ, চিফ খাদেম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।

চতুর্থ জামাত: সকাল ১০টা
ইমাম: মাওলানা মো. আনিসুজ্জামান সিকদার, পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন।
মুকাব্বির: হাফেজ মো. রুহুল আমিন, খাদেম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।

পঞ্চম ও সর্বশেষ জামাত: সকাল ১০টা ৪৫ মিনিট
ইমাম: মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ, মুফতি, ইসলামিক ফাউন্ডেশন। 
মুকাব্বির: হাফেজ মো. জহিরুল ইসলাম, খাদেম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।

উল্লিখিত পাঁচটি জামাতে কোনো ইমাম উপস্থিত না থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা জাকির হোসেন, উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন।

উল্লেখ্য, আবহাওয়া প্রতিকূল হলে জাতীয় ঈদগাহের ঈদের প্রধান জামাত সকাল ৭টা ৩০ মিনিটের পরিবর্তে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৮টায় হবে।

-বাবু/এ.এস





  বিষয়:   জামাত  বায়তুল মোকাররম 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy