এ বছর বিদেশ গেছেন পৌনে ১১ লাখ কর্মী: প্রবাসী কল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

চলতি (২০২২-২৩) অর্থবছরের ১৫ জুন পর্যন্ত ১০ লাখ ৭৪ হাজার ৫৫২ জন কর্মী বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে

2023-06-26T14:32:50+00:00
2023-06-26T14:32:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এ বছর বিদেশ গেছেন পৌনে ১১ লাখ কর্মী: প্রবাসী কল্যাণমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ জুন, ২০২৩, ২:৩২ পিএম   (ভিজিট : ১৪১)
X


চলতি (২০২২-২৩) অর্থবছরের ১৫ জুন পর্যন্ত ১০ লাখ ৭৪ হাজার ৫৫২ জন কর্মী বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে কাজের উদ্দেশে গিয়েছেন বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।

সোমবার (২৬ জুন) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তরে সরকারি দল আওয়ামী লীগের সংসদ সদস্য আলী আজমের এক প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী এ তথ্য জানান।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। সোমবারের প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, গত অর্থবছরের (২০২১-২২) একই সময় পর্যন্ত (১৫ জুন, ২০২২) ৯ লাখ ৭ হাজার ৭ জন বিদেশে গিয়েছিলেন। গত বছরের তুলনায় চলতি অর্থবছরে ১৫ দশমিক ৫৯ শতাংশ বেশি কর্মী বিদেশে গিয়েছেন।

সরকার দল আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবুর রহমানের এক প্রশ্নের লিখিত উত্তরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেন, জনশক্তি রপ্তানির উদ্দেশ্যে নতুন নতুন দেশের সঙ্গে চুক্তি সইয়ের পরিকল্পনা রয়েছে। বর্তমানে লিবিয়া, মাল্টা, আলবেনিয়া, রোমানিয়া ও সার্বিয়ার সঙ্গে চুক্তি সম্পাদনের কার্যক্রম চলমান।

আওয়ামী লীগের আরেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে গত ১৩ জুন পর্যন্ত ১ লাখ ১৪ হাজার ৫২১ বিদেশগামীর মধ্যে ২ হাজার ৮১ কোটি ৩৬ লাখ টাকার বিভিন্ন ধরনের অভিবাসন ঋণ বিতরণ করা হয়েছে।

-বাবু/এ.এস





  বিষয়:   প্রবাসী কল্যাণমন্ত্রী 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy