আগামী তিনদিন বাড়তে পারে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী তিনদিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে

2023-06-26T15:58:34+00:00
2023-06-26T15:58:34+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
আগামী তিনদিন বাড়তে পারে বৃষ্টি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ জুন, ২০২৩, ৩:৫৮ পিএম   (ভিজিট : ৩৩০)
X


দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী তিনদিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

আজ সোমবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে  দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

পূর্বাভাসে বলা হয়, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল  সৈয়দপুরে ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা কুতুবদিয়ায় ২৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকার লঘুচাপটি বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মৌসুমী বায়ু দেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় এবং অন্যত্র তা মোটামুটি সক্রিয় আছে। মৌসুমী বায়ু উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র প্রবল অবস্থায় আছে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ১৩ মিনিটে।

সূত্র : বাসস

-বাবু/এ.এস





  বিষয়:   বৃষ্টি 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy