সদরঘাট লঞ্চ টার্মিনালে নেই যাত্রীর চাপ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঈদুল আজহাকে কেন্দ্র করে সড়ক ও রেলপথে ঘরমুখো মানুষের ভিড় থাকলেও ব্যতিক্রম রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে। ঘাটে আগের

2023-06-27T10:49:39+00:00
2023-06-27T10:49:39+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
সদরঘাট লঞ্চ টার্মিনালে নেই যাত্রীর চাপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩, ১০:৪৯ এএম   (ভিজিট : ২১০)
X


ঈদুল আজহাকে কেন্দ্র করে সড়ক ও রেলপথে ঘরমুখো মানুষের ভিড় থাকলেও ব্যতিক্রম রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে। ঘাটে আগের মতো নেই যাত্রীদের দীর্ঘ ভিড়। যাত্রীর চাপ না থাকায় লঞ্চ কর্মচারীদের তেমন হাক ডাকও নেই।

মঙ্গলবার সকালে সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা যায়, টার্মিনালের পন্টুনে বাধা আছে দক্ষিণাঞ্চলগামী সারি সারি লঞ্চ। সকাল ১০টা নাগাদ লঞ্চ ছেড়েছে ২৭টা। এ সময়ের মধ্যে ৪৬টা লঞ্চ ঘাটে এসেছে। ২-৩টি লঞ্চে যাত্রীদের দেখা গেলেও বাড়তি কোনো চাপ নেই যাত্রীদের। যাত্রীর চাপ না থাকায় লঞ্চ কর্মচারীদের তেমন হাক ডাকও নেই। 

এদিকে, যাত্রী খড়া থাকায় নির্ধারিত সময়ে ছাড়ছে না লঞ্চ। এতে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। যাত্রীদের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

লঞ্চের কর্মচারী আলম বলেন, আগে ঈদের সময়টাতে লঞ্চ ঘাটে ভিড়তে দেরি, যাত্রী ভরতে দেরি হইতো না। আর এখন লঞ্চ পন্টুনে ঘণ্টার পর ঘণ্টা পরে আছে যাত্রীর খবর নাই। তা ছাড়া এই সময়টাতে যাত্রীদের জন্য কেবিনের টিকিট ছিল সোনার হরিণ, আর এখন ঘাটে আসলেই মিলছে কেবিন।’

বিআইডব্লিউটিএর নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের ঢাকা নদীবন্দর কার্যালয় থেকে জানা গেছে, মঙ্গলবার রাত ১২টা থেকে সকাল ৯টা পর্যন্ত দক্ষিণাঞ্চলের উদ্দেশে ছেড়ে গেছে ২০টি লঞ্চ। এছাড়া দক্ষিণাঞ্চল থেকে সদরঘাট টার্মিনালে এসেছে ৩৯টি লঞ্চ।

-বাবু/এ.এস





  বিষয়:   সদরঘাট  লঞ্চ  টার্মিনাল 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy