আজ যেসব এলাকায় ব্যাংক খোলা

বুলেটিন নিউজ ডেস্ক

অর্থনীতি

ঈদে সরকারি ছুটির মধ্যেও পোশাক কারখানাসংশ্লিষ্ট এলাকায় ব্যাংকের কিছু শাখা আজ খোলা রয়েছে।ঈদের আগে দুই দিন ২৭ ও

2023-06-27T12:01:33+00:00
2023-06-27T12:01:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আজ যেসব এলাকায় ব্যাংক খোলা
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩, ১২:০১ পিএম   (ভিজিট : ১৬৭)
X


ঈদে সরকারি ছুটির মধ্যেও পোশাক কারখানাসংশ্লিষ্ট এলাকায় ব্যাংকের কিছু শাখা আজ খোলা রয়েছে।

ঈদের আগে দুই দিন ২৭ ও ২৮ জুন সীমিত পরিসরে ব্যাংক খোলার রাখাতে আগেই নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাদের বেতন-ভাতা প্রদান ও রপ্তানি বিল ক্রয়ের লক্ষ্যে তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্পসংশ্লিষ্ট শাখাসমূহ খোলা রয়েছে। এ সময় ব্যাংকে লেনদেন হবে সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত।

কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা গত বুধবার (২১ জুন) জারি করে দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ঈদুল আজহার আগে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানি বিল বিক্রয়ের এবং উক্ত শিল্পে কর্মরত শ্রমিক,কর্মচারী-কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ২৭ ও ২৮ জুন সরকারি ছুটির দিন খোলা থাকবে।

ব্যাংক লেনদেন হবে সকাল ১০ টা থেকে বিকাল ২ টা পর্যন্ত। আর অফিস কার্যক্রম চলবে সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত।

সমুদ্র, স্থল, বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা, বুথসমূহ সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা চালু রাখার বিষয়ে ২০১৯ সালের ৫ আগস্ট জারিকৃত ডিওএস সার্কুলার অনুসারে স্থানীয় প্রশাসনসহ বন্দর, কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাক্রমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতেও বলা হয়।

-বাবু/এ.এস






Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy