সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন ঈদকে আনন্দময় করতে সমাজের দারিদ্র্য পীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে দেশের বিত্তবান ও স্বচ্ছল ব্যক্তিবর্গকে

2023-06-29T18:44:28+00:00
2023-06-29T18:44:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩, ৬:৪৪ পিএম   (ভিজিট : ১২৩)
X


রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন ঈদকে আনন্দময় করতে সমাজের দারিদ্র্য পীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে দেশের বিত্তবান ও স্বচ্ছল ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

তিনি আজ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানানোর সময় এই আহ্বান জানান। সৌদিআরবে পবিত্র হজ্জ পালনরত রাষ্ট্রপতির এই শুভেচ্ছা বাণী পূর্ব ধারণ করা হয়।

"ঈদের আনন্দ আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর সাথে ভাগাভাগি করতে হবে। আসুন আমরা হিংসা-বিদ্বেষ ভুলে সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেই," তিনি বলেন।

পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, সকল গ্লানি ভুলে হিংসা-বিদ্বেষ দূরকরে মনের পশুকে কুরবানি করতে হবে।

"কুরবানির বাঁধ ভাঙা আনন্দের পাশাপাশি আমাদেরকে আনুগত্য আর ত্যাগের শিক্ষা দেয়। মানুষের মাঝে আত্মদান, আত্মত্যাগ ও নিঃস্বার্থ ভালবাসার মানসিকতার বহিঃপ্রকাশ ঘটায়," রাষ্ট্রপতি উল্লেখ করেন।

তিনি বলেন, করোনা মহামারির অভিঘাত ও বিভিন্ন স্থানে যুদ্ধ-সংঘাতের কারণে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী। ফলে,বিশ্বব্যাপী  স্বল্প আয়ের মানুষ নানা প্রতিবন্ধকতার মাঝে জীবনযাপন করছে বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি সাহাবুদ্দীন। তিনি আশা করেন যে, পবিত্র ঈদ-উল-আজহা সবার জন্য অনাবিল সুখ আর আনন্দ বয়ে আনবে।

বাসস

-বাবু/এ.এস





  বিষয়:   রাষ্ট্রপতি 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy