হাজারের নিচে নামল এলপি গ্যাসের দাম

বুলেটিন নিউজ ডেস্ক

অর্থনীতি

ভোক্তা পর্যায়ে ১২ কেজি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম গত মাসের চেয়ে ৭৫ টাকা কমিয়ে ৯৯৯ টাকা নির্ধারণ

2023-07-03T15:25:56+00:00
2023-07-03T15:25:56+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
হাজারের নিচে নামল এলপি গ্যাসের দাম
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ জুলাই, ২০২৩, ৩:২৫ পিএম   (ভিজিট : ২৯৭)
X


ভোক্তা পর্যায়ে ১২ কেজি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম গত মাসের চেয়ে ৭৫ টাকা কমিয়ে ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। গত মাসে ছিল ১ হাজার ৭৪ টাকা।

আজ সোমবার নতুন এ দর ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ সন্ধ্যা থেকেই তা কার্যকর হবে।

এর আগে জুন মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৩৩ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়। সেবার দাম কমেছিল ১৫৯ টাকা।

ঘোষণায় বলা হয়েছে, বেসরকারিভাবে সরবরাহকৃত এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৮৩ টাকা ২১ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় বেসরকারিভাবে সরবরাহকৃত এলপিজির ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৭৯ টাকা ৯৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy