জ্বর কত জানাবে এয়ারপডস প্রো

বুলেটিন ডেস্ক

প্রযুক্তি

সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তি পণ্য হয়ে উঠছে মানব বন্ধু। ব্লুমবার্গের মার্ক গুরম্যান জানান, অ্যাপলের এয়ারপডে নতুন কিছু ফিচার

2023-07-04T16:19:59+00:00
2023-07-04T16:19:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জ্বর কত জানাবে এয়ারপডস প্রো
বুলেটিন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩, ৪:১৯ পিএম   (ভিজিট : ১৫৬)
X


সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তি পণ্য হয়ে উঠছে মানব বন্ধু। ব্লুমবার্গের মার্ক গুরম্যান জানান, অ্যাপলের এয়ারপডে নতুন কিছু ফিচার সংযুক্ত হতে যাচ্ছে। এর মধ্যে একটি হলো হিয়ারিং এইড। এখনকার এয়ারপড অডিওগ্রাম প্রোফাইল সাপোর্ট করে। এটাকেই আইওএসের মাধ্যমে কাজে লাগিয়ে যারা কানে কম শোনেন তাদের জন্য সাউন্ড অ্যাডজাস্ট করার সুবিধা থাকবে এয়ারপডে।

আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার হলো এই এয়ারপডস শরীরের তাপমাত্রা নির্ণয় করতে পারবে। অ্যাপলের ওয়াচ সিরিজ ৮ এবং ওয়াচ আলট্রাতে এই সেন্সর ব্যবহার করা হয়েছে। কিন্তু দেখা গেছে হাতের চেয়ে কান থেকে ভালো জ্বর নির্ণয় করা যায়।

সংবাদ মাধ্যম এনগেজেট জানায়, গুরম্যান এই ফিচারগুলো সম্পর্কে কয়েক মাস আগে বা বছর খানেক আগেই জানিয়েছিল। সম্প্রতি আরও জানায়, এয়ারপড প্রো এর চার্জিং কেস এ ইউএসবি-সি পোর্ট ব্যবহার করা হবে।

ব্লুমবার্গের মার্ক গুরম্যান আরও বলেন, এখন থেকে অ্যাপলের সব অডিও পণ্যেই এই পোর্ট ব্যবহার করা হবে। সেই সঙ্গে এয়ারপডের দাম ১২৯ ডলার থেকে নেমে ৯৯ ডলার হবে।

-বাবু/এ.এস





  বিষয়:   এয়ারপডস প্রো 



Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy