প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সৌদি যুবরাজকে শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সৌদি আরবের যুবরাজ যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও

2023-07-04T18:36:39+00:00
2023-07-04T18:36:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সৌদি যুবরাজকে শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩, ৬:৩৬ পিএম   (ভিজিট : ১৭৬)
X

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সৌদি আরবের যুবরাজ যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এসময় সৌদি যুবরাজও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান। 

সৌদি আরবের মিনা প্যালেসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তারা এ শুভেচ্ছা বিনিময় করেন। মঙ্গলবার (৪ জুলাই) প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার দপ্তর থে‌কে এ তথ্য জানা‌নো হয়।

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির প্রশংসা করে সৌদি যুবরাজ বলেন, বাংলাদেশ উন্নয়ন অগ্রগতির পথে আগামী দিনে আরও এগিয়ে যাবে। অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে সার্বিক সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেন সৌদি যুবরাজ। একটি সুনির্দিষ্ট কর্মসূচি নিয়ে বাংলাদেশ সফর করতে আগ্রহ প্রকাশ করেন তিনি, যেন ভবিষ্যতে দুই দেশের উন্নয়ন ও অংশীদারত্বের ক্ষেত্রে একটি অনন্য মাইলফলক হিসেবে চিহ্নিত হতে পারে।

বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি গুরুত্বপূর্ণ অনেক দেশের সঙ্গে সার্বিক সম্পর্ক উন্নয়নেও বিশেষ ভূমিকা রেখে চলেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

বাবু/জেএম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy