আজ থেকে তিনদিন বন্ধ থাকবে ইসির সার্ভার

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

আজ বিকাল থেকে সারাদেশে প্রায় তিনদিনের জন্য বন্ধ থাকবে নির্বাচন কমিশনের (ইসি) সার্ভার। আগামী রবিবার (৯ জুলাই) যথারীতি

2023-07-06T10:46:27+00:00
2023-07-06T10:46:27+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আজ থেকে তিনদিন বন্ধ থাকবে ইসির সার্ভার
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩, ১০:৪৬ এএম   (ভিজিট : ১৪১)
X


আজ বিকাল থেকে সারাদেশে প্রায় তিনদিনের জন্য বন্ধ থাকবে নির্বাচন কমিশনের (ইসি) সার্ভার। আগামী রবিবার (৯ জুলাই) যথারীতি সার্ভিস চালু থাকবে। সম্প্রতি নির্বাচন কমিশন সচিবালয়ের প্রোগ্রামার মো. আবুল খায়ের রনির সই করা এক চিঠিতে এ তথ্য জানিয়েছে ইসি।

চিঠিতে বলা হয়, সার্ভার কক্ষ আদর্শমান করণের সময়কালে সার্ভার কক্ষের চলমান সেবাগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের আইসিটি অনুবিভাগের আওতায় ১০ম তলায় অবস্থিত সার্ভার কক্ষ আদর্শমান করণের কাজ চলমান রয়েছে। এজন্য সার্ভার কক্ষ আদর্শমানকরণের সময়কালে সার্ভার কক্ষের চলমান নেটওয়ার্ক ও সার্ভারভিত্তিক সেবাগুলো মাঠ পর্যায় পর্যন্ত নিরবচ্ছিন্ন রাখতে বর্তমানে সার্ভার, নেটওয়ার্ক ও বৈদ্যুতিক সংযোগসমূহ অস্থায়ী সার্ভার কক্ষে (কক্ষ নং-৯০৭) স্থানান্তর করা হচ্ছে।

এর ফলে বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেল ৫টা থেকে শনিবার (৮ জুলাই) রাত অবধি এ সার্ভার কক্ষের মাধ্যমে পরিচালিত মাঠ পর্যায় ও সচিবালয়ের ইন্টারনেট ও ইন্ট্রানেটভিত্তিক সব ধরনের সেবা যেমন, ইন্টারনাল ওয়েবসাইট, ভিপিএন সেবা বন্ধ থাকবে। আগামী রবিবার (৯ জুলাই) যথারীতি সার্ভিস চালু থাকবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ নোটিশ জারি করা হলো।

বাবু/এ.এস





  বিষয়:   ইসি  সার্ভার 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy