আজ যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য দেশের বেশ কয়েকটি এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আজ বৃহস্পতিবার।গতকাল

2023-07-06T11:42:13+00:00
2023-07-06T11:42:13+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আজ যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩, ১১:৪২ এএম   (ভিজিট : ১৪৭)
X


গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য দেশের বেশ কয়েকটি এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আজ বৃহস্পতিবার।

গতকাল বুধবার (৫ বুধবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন/অপসারণ কাজের জন্য বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা টঙ্গী বিসিক ও তৎসংলগ্ন এলাকায় এবং চেরাগ আলী চৌরাস্তা থেকে ভাদামগামী সড়কের উভয় পাশে সব গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।

বাবু/এ.এস





  বিষয়:   গ্যাস 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy