এক সপ্তাহে রেমিট্যান্স এসেছে সাড়ে ৪৬ কোটি ডলার

বুলেটিন নিউজ ডেস্ক

অর্থনীতি

চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাসের শুরুর সাত দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৪৬ কোটি ৫৬ লাখ মার্কিন ডলার। দৈনিক

2023-07-09T19:04:46+00:00
2023-07-09T19:04:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এক সপ্তাহে রেমিট্যান্স এসেছে সাড়ে ৪৬ কোটি ডলার
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ জুলাই, ২০২৩, ৭:০৪ পিএম   (ভিজিট : ১৭৬)
X


চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাসের শুরুর সাত দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৪৬ কোটি ৫৬ লাখ মার্কিন ডলার। দৈনিক রেমিট্যান্স এসেছে গড়ে ৬ কোটি ৬৩ লাখ মার্কিন ডলার।

রোববার (৮ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য পর্যালোচনায় দেখা গেছে, চলতি মাসের প্রথম সাত দিনে রেমিট্যান্স এসেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৫ কোটি ৭২ লাখ ৩০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ১ কোটি ৭৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৩৮ কোটি ৮৭ লাখ ৩০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ১৯ লাখ ৯০ হাজার মার্কিন ডলার।

সদ্য বিদায়ী ২০২২-২৩ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৬১ কোটি ৬ লাখ মার্কিন ডলার। আগের ২০২১-২০২২ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ হয়েছিল। এর পরিমাণ ছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার।

বাবু/এ.এস





  বিষয়:   রেমিট্যান্স 



Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy