স্যামসাংয়ের নতুন ভাঁজযোগ্য ফোন আসছে ২৬ জুলাই

বুলেটিন ডেস্ক

প্রযুক্তি

অনেক দিন ধরেই গুঞ্জন চলছিল স্যামসাংয়ের নতুন ভাঁজযোগ্য (ফোল্ডেবল) ফোন আসার। কিন্তু কবে তা আসবে তা নিশ্চিত ছিল

2023-07-10T11:11:06+00:00
2023-07-10T11:11:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্যামসাংয়ের নতুন ভাঁজযোগ্য ফোন আসছে ২৬ জুলাই
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ জুলাই, ২০২৩, ১১:১১ এএম   (ভিজিট : ২৩৫)
X


অনেক দিন ধরেই গুঞ্জন চলছিল স্যামসাংয়ের নতুন ভাঁজযোগ্য (ফোল্ডেবল) ফোন আসার। কিন্তু কবে তা আসবে তা নিশ্চিত ছিল না।

সম্প্রতি প্রতিষ্ঠানটি ঘোষণা দেয় আগামী ২৬ জুলাই সকাল ৭টা বা বাংলাদেশ সময় অনুযায়ী বিকাল ৫টায় ইভেন্টটি অনুষ্ঠিত হবে।

সংবাদমাধ্যম এনগেজেট জানায়, গত মাসেই স্যামসাং ঘোষণা দিয়েছিল খুব সম্প্রতি তারা ভাঁজযোগ্য ফোনের নতুন জেনারেশন আনবে অথবা গ্যালাক্সি জেড ফোল্ড বা গ্যালাক্সি জেড ফ্লিপের একটি নতুন সংস্করণ আনবে।

আগের ফাঁস হওয়া তথ্য অনুযায়ী নতুন মডেল অর্থাৎ জেড ফোল্ড-৫ হবে ক্লোজ ফ্ল্যাট আর জেড ফ্লিপ-৫ এর বড় পরিবর্তন হলো বড় আকৃতির ফ্রন্ট-ফেসিং কাভার ডিসপ্লে।

২৬ জুলাই প্রি অর্ডার করতে ৫০ ডলার রিজার্ভেশন ক্রেডিটের ব্যবস্থা করেছে স্যামসাং। প্রমোশনের এই সুবিধাটি নিতে চাইলে ক্রেতাকে স্যামসাংয়ের ওয়েবসাইটে গিয়ে নাম আর ই-মেইল ঠিকানা দিতে হবে।

বাবু/এ.এস





  বিষয়:   স্যামসাং 



Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy