ঢাকায় সমাবেশের অনুমতি পেল বিএনপি

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

রাজধানীর নয়াপল্টনে আগামী বুধবার সমাবেশের বিষয়ে ডিএমপির কমিশনারের কাছ থেকে বিএনপি মৌখিক আশ্বাস পেয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া

2023-07-10T16:14:38+00:00
2023-07-10T16:14:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকায় সমাবেশের অনুমতি পেল বিএনপি
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ জুলাই, ২০২৩, ৪:১৪ পিএম   (ভিজিট : ১৬৬)
X


রাজধানীর নয়াপল্টনে আগামী বুধবার সমাবেশের বিষয়ে ডিএমপির কমিশনারের কাছ থেকে বিএনপি মৌখিক আশ্বাস পেয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

সোমবার (১০ জুলাই) দুপুরে ডিএমপির সদর দফতরে কমিশনারের সঙ্গে দেখা করেন বিএনপির একটি প্রতিনিধি দল। তারা কমিশনারের কাছে সমাবেশের জন্য একটি লিখিত আবেদন দেন। ডিএমপি কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে শহীদ উদ্দিন চৌধুরী এনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আগামী বুধবার বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে আমরা সমাবেশের আহ্বান জানিয়েছি। এ প্রসঙ্গে কমিশনারের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা সহযোগিতা চেয়েছি। আমরা আশাবাদী যে, পুলিশ সহযোগিতা করবে।’

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘আমরা আশা করছি এদেশের জনগণকে সম্পৃক্ত করে এ সমাবেশকে আমরা সফল করতে পারবো।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সমাবেশের অনুমতি চেয়ে আমরা লিখিত আবেদন দিয়েছি। কমিশনার আমাদের মৌখিকভাবে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে।’

সমাবেশের অনুমতি না পেলে কী করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আমাদের রাজনৈতিক সমাবেশ। এখানে অনুমতি নেওয়ার কোন বিষয় নেই। আমরা সহযোগিতা চাইতে এসেছিলাম, তারা আমাদের আশ্বাস দিয়েছেন।’

বাবু/এ.এস





  বিষয়:   বিএনপি 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy