বিএনপির সমাবেশ মঞ্চ প্রস্তুত, আসছেন নেতা-কর্মীরা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

রাজধানীর নয়াপল্টনে সমাবেশে অংশ নিতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা। ইতোমধ্যে সমাবেশের জন্য মঞ্চও প্রস্তুত করা

2023-07-12T12:23:05+00:00
2023-07-12T12:23:05+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিএনপির সমাবেশ মঞ্চ প্রস্তুত, আসছেন নেতা-কর্মীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ জুলাই, ২০২৩, ১২:২৩ পিএম   (ভিজিট : ১১৯)
X


রাজধানীর নয়াপল্টনে সমাবেশে অংশ নিতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা। ইতোমধ্যে সমাবেশের জন্য মঞ্চও প্রস্তুত করা হয়েছে। ছয়টি ট্রাক দিয়ে এই অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে।

বুধবার (১২ জুলাই) দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা ও দলীয় পতাকা হাতে নিয়ে  খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগি সংগঠনে নেতা-কর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হচ্ছেন। এসময় খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ এবং সরকার বিরোধী বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তুলেন তারা। এছাড়া নেতা-কর্মীরা মাথায় বিভিন্ন রঙের ক্যাপ এবং জাতীয় পতাকা নিয়ে সমাবেশে অংশ নিচ্ছেন।

সরেজমিন দেখা যায়, বিএনপির সমাবেশকে ঘিরে ফকিরাপুল মোড় এবং নাইটিঙ্গেল মোড়ে সতর্ক অবস্থান নিয়েছেন পুলিশসহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কাউকে সন্দেহ হলে তল্লাশি করতেও দেখা গেছে। অন্যদিকে, বিএনপির সমাবেশের কারণে ফকিরাপুল মোড় থেকে কাকরাইল মোড়গামী সড়কে যানচলাচল এরই মধ্যে বন্ধ হয়ে গেছে।

দেখা গেছে, সমাবেশে অংশ নিতে আসা বিএনপির মধ্যম সারির নেতাদের বসার জন্য মঞ্চের দুই পাশে চেয়ার দেওয়া হয়েছে। আর নেতা-কর্মীদের বসার জন্য সড়কে বিছানো হয়েছে কাপের্ট।

বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ বলেন, দুপুর ২টা থেকে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হবে। নেতা-কর্মীরা সমাবেশে আসতে শুরু করেছেন।

বাবু/এ.এস





  বিষয়:   নেতা  কর্মী 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy