প্রকাশ: বুধবার, ১২ জুলাই, ২০২৩, ৫:০২ পিএম (ভিজিট : ২৮১)

X
রাজধানীতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের শান্তি সমাবেশে অংশ নিয়েছেন কৃষক লীগ ও বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন। এসময় ব্যানার-ফেস্টুন হাতে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন দলটির নেতা-কর্মীরা।
বুধবার (১২ জুলাই) সকাল থেকেই রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের সামনে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয় এই সমাবেশ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। এছাড়া দলটির আরও জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন।
শান্তি মিছিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন, সহ-সভাপতি কৃষিবিদ নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব ও কৃষিবিদ ড. হাবিবুর রহমান মোল্লা।
এছাড়াও বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব শেখ শাহ আলম, সহ-সভাপতি শামিমা আক্তার জলি, সাধারণ সম্পাদক অনুপ কুমার বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম ঘোষ ও ড. নাহিদ, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক বিপুল ও রাজিয়া বেগম, অর্থ সম্পাদক আরেফিন হক আলভি, সদস্য মামুন শেখ ও সাংবাদিক সোহাগ খান, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি ইয়াসমিন সুলতানা, সহ-সভাপতি মমতাজ বেগম, মোহাম্মদপুর থানা শাখার সভাপতি মোহাম্মদ মেজবাহ উদ্দিন ও সাধারণ সম্পাদক জেসমিন শীলা প্রমুখ।