সংবিধান না মানলে দেশের নাগরিক না: আইনমন্ত্রী

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

দেশের সংবিধান না মানলে তাদের বাংলাদেশের নাগরিক বলাটা সঠিক নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।শুক্রবার (১৪

2023-07-14T12:33:34+00:00
2023-07-14T12:33:34+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সংবিধান না মানলে দেশের নাগরিক না: আইনমন্ত্রী
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩, ১২:৩৩ পিএম   (ভিজিট : ১৪৮)
X

দেশের সংবিধান না মানলে তাদের বাংলাদেশের নাগরিক বলাটা সঠিক নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

শুক্রবার (১৪ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

আইনমন্ত্রী বলেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি সংবিধান দিয়েছেন। এ সংবিধান মেনেই আগামীতে জাতীয় সংসদ নির্বাচন করব। যারা দেশের সংবিধান মানে না তাদেরকে বাংলাদেশের নাগরিক বলাটা সঠিক নয়। বিএনপি নেতারা অনেক কথাই বলছেন। আমরা বাংলাদেশের সংবিধান মেনে চলেছি।

এ সময় তার সঙ্গে ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল এবং কসবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউছার ভূঁইয়া জীবনসহ দলীয় নেতা-কর্মীরা। পরে মন্ত্রী তার নিজ নির্বাচনী এলাকা কসবার উদ্দেশে আখাউড়া ত্যাগ করেন।

বাবু/এ.এস





  বিষয়:   আইনমন্ত্রী 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy