এফবিসিসিআইয়ের ব্যবসায়ী সম্মেলন শনিবার

বুলেটিন নিউজ ডেস্ক

অর্থনীতি

দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত হবে

2023-07-14T14:17:32+00:00
2023-07-14T14:17:32+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
এফবিসিসিআইয়ের ব্যবসায়ী সম্মেলন শনিবার
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩, ২:১৭ পিএম   (ভিজিট : ১৪৮)
X


দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার।

এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বেসরকারি খাতের অবদান, বর্তমান প্রেক্ষাপট ও করণীয় নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

আজ (শুক্রবার) মতিঝিলের এফবিসিসিআই বোর্ড রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন।

তিনি বলেন, এই সম্মেলনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বেসরকারি খাত কী ভূমিকা রাখবে, সেসব বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হবে। এই সম্মেলনে সারা দেশে আমাদের ব্যবসায়ীদের যত অ্যাসোসিয়েশন আছে, চেম্বার আছে তারা সবাই অংশগ্রহণ করবেন এবং ব্যবসায়িক বিভিন্ন দিক আলোচনায় তুলে ধরা হবে। 

এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, কিছুদিন আগে আমরা যে বড় পরিসরে আন্তর্জাতিক বিজনেস সামিট করেছিলাম সেখানকার আলোচনা, পরামর্শ, সিদ্ধান্ত,  সামিটের প্রাপ্তির বিষয়গুলো আগামীকালের সম্মেলনে তুলে ধরা হবে। এসব বিষয় নিয়ে আমরা একটা রিপোর্ট তৈরি করেছি, যা আগামীকাল আমরা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে আমরা যেতে চাই,  সেখানে যেসব সম্ভাবনা আছে, বাধা আছে সেই বিষয়গুলো এই রিপোর্টে সংযুক্ত থাকবে। সেই সঙ্গে সম্মেলনে ব্যবসায়ীরা তাদের অভিমত, সুবিধা, অসুবিধার বিষয়গুলো তুলে ধরবেন।

বাবু/এ.এস






Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy