জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে গেলেন অর্থমন্ত্রী

বুলেটিন নিউজ ডেস্ক

অর্থনীতি

জি-২০ জোটভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের অংশগ্রহণে ভারতের গুজরাটের গান্ধীনগরে দুই দিনের সম্মেলন হবে আগামী ১৭

2023-07-15T12:55:08+00:00
2023-07-15T15:02:56+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে গেলেন অর্থমন্ত্রী
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ জুলাই, ২০২৩, ১২:৫৫ পিএম  আপডেট: ১৫.০৭.২০২৩ ৩:০২ পিএম  (ভিজিট : ১৭৩)
X


জি-২০ জোটভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের অংশগ্রহণে ভারতের গুজরাটের গান্ধীনগরে দুই দিনের সম্মেলন হবে আগামী ১৭ ও ১৮ জুলাই। এই সম্মেলনে যোগ দিতে শনিবার সকালে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অর্থমন্ত্রী আগামী ১৭ ও ১৮ জুলাই অনুষ্ঠেয় সম্মেলনে বর্তমান বিশ্বের অর্থনৈতিক সংকট পরিস্থিতে করণীয় বিষয়ের প্রতি আলোকপাত করবেন এবং বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরবেন। পাশাপাশি তিনি বিভিন্ন দেশের অর্থমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

প্রসঙ্গত, বাংলাদেশ শিল্পোন্নত দেশগুলোর জি-২০ জোটের সদস্য নয়। তবে সম্মেলনের আয়োজক দেশ ভারত সদস্য দেশগুলোর বাইরেও বিশ্বের বিভিন্ন অঞ্চলের নয়টি দেশকে ‘গেস্ট কান্ট্রি’ হিসেবে অন্তর্ভুক্ত করেছে। এসব দেশের প্রতিনিধিরা জি-২০ সম্মেলনের বিভিন্ন বৈঠকে অংশ নেবেন। দক্ষিণ এশিয়া অঞ্চলে ‘গেস্ট কান্ট্রি’র মর্যাদা পেয়েছে বাংলাদেশ। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করছে।

বাবু/এ.এস






Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy