আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে ইইউ প্রতিনিধিদল

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে বসেছে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের কয়েক মাস আগে ঢাকা সফরে আসা ইউরোপীয় ইউনিয়নের

2023-07-15T13:06:39+00:00
2023-07-15T13:06:39+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে ইইউ প্রতিনিধিদল
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ জুলাই, ২০২৩, ১:০৬ পিএম   (ভিজিট : ১২৫)
X


ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে বসেছে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের কয়েক মাস আগে ঢাকা সফরে আসা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচনী অনুসন্ধানী দল।

শনিবার বিএনপির সঙ্গে বৈঠকের পর জাতীয় পার্টির সঙ্গে আলোচনা সেরে ঢাকা শেরাটন হোটেলে ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে বসেন সফরকারী প্রতিনিধি দলের সদস্যরা।

দুপুর ১২টায় শুরু হওয়া এই বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

৯ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ জমির, সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম ও মোহাম্মদ এ আরাফাত।

জানা যায়, সকাল সাড়ে ১১টায় আওয়ামী লীগের নেতারা শেরাটনে আসেন। ১২টা বাজার কিছু সময় আগে ইইউ প্রতিনিধিদলের পাঁচ সদস্যকে একসঙ্গে বনানীর এই হোটেলে প্রবেশ করেন।

এর আগে এই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বিএনপি বলেছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তারা দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেবে না।

যদিও বিএনপির নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি বরাবরই প্রত্যাখ্যান করে আসছে আওয়ামী লীগ। সাম্প্রতিক সমাবেশেও ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখেই নির্বাচন হবে।

এদিকে আজ বেলা আড়াইটায় জামায়াতে ইসলামী এবং বিকাল ৪টায় এবি পার্টির সঙ্গে সফররত ইইউ প্রতিনিধি দলটির বৈঠক করার কথা রয়েছে।

বাবু/এ.এস





  বিষয়:   আওয়ামী লীগ  ইইউ 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy