আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ মঙ্গলবার

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ। আগামী মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে সন্ত্রাস ও

2023-07-16T15:07:29+00:00
2023-07-16T15:07:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ মঙ্গলবার
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ জুলাই, ২০২৩, ৩:০৭ পিএম   (ভিজিট : ২২৩)
X


শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ। আগামী মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

রবিবার (১৬ জুলাই) দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি মতে, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবে।

সমাবেশের পর র‍্যালি শুরু হবে, র‍্যালিটি ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন, শাহবাগ, এলিফ্যান্ট রোড, সিটি কলেজের রাস্তা হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে গিয়ে শেষ হবে।

বাবু/এ.এস





  বিষয়:   আওয়ামী লীগ 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy