প্রথমবারের মতো ব্যালটের নির্বাচন সিসি ক্যামেরায় মনিটরিং ইসির

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

নির্বাচন কমিশন (ইসি) প্রথমবারের মতো ব্যালট পেপারের নির্বাচন সিসি ক্যামেরায় মনিটরিং করছে। আজ সোমবার সিসি ক্যামেরায় মনিটরিং হচ্ছে

2023-07-17T10:59:44+00:00
2023-07-17T10:59:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রথমবারের মতো ব্যালটের নির্বাচন সিসি ক্যামেরায় মনিটরিং ইসির
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ জুলাই, ২০২৩, ১০:৫৯ এএম   (ভিজিট : ১৩৭)
X


নির্বাচন কমিশন (ইসি) প্রথমবারের মতো ব্যালট পেপারের নির্বাচন সিসি ক্যামেরায় মনিটরিং করছে। আজ সোমবার সিসি ক্যামেরায় মনিটরিং হচ্ছে ঢাকা-১৭  আসনের উপনির্বাচন।

নির্বাচন কমিশন সচিবালয়ের মিলনায়তনে সিসি টিভি কন্ট্রোল রুমে ঢাকা-১৭ আসনের পাশাপাশি ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত পিরোজপুর জেলার ভান্ডারিয়া ও যশোর জেলার বেনাপোল পৌরসভা নির্বাচন মনিটরিং করা হচ্ছে।

সকাল থেকেই প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুর আউয়াল, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবীব খান, নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, এনআইডি মহাপরিচালক এ.কে.এম হুমায়ুন কবীর এবং আইডিইএ-২ প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মো. সায়েম কন্ট্রোল রুমে  উপস্থিত থেকে নির্বাচন পর্যবেক্ষণ করছেন।

ঢাকা-১৭ আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১২৪টি। ৮৫৩টি ক্যামেরার মাধ্যমে ঢাকা- ১৭ আসনের উপনির্বাচনের ভোট মনিটরিং করা হচ্ছে।

অন্যদিকে বেনাপোলের ১২টি ভোটকেন্দ্রে ১১৯টি এবং ভান্ডারিয়ার ৯টি ভোটকেন্দ্রে ৮৬টি সিসি  ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে।

২০টি ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে একই সাথে ১ হাজার ৫৮টি সিসি ক্যামেরায় উপনির্বাচন এবং ২টি পৌরসভা নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতি ডিসপ্লে দশ সেকেন্ড পর পর অটো রোটেড করে ভোটগ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতিটি ভোট কক্ষে একটি করে আর কেন্দ্র প্রতি দুটি করে সিসি ক্যামেরা স্থাপন করে নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে। নির্বাচনে সকাল ১০টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত একযোগে ভোটগ্রহণ চলবে।

বাবু/এ.এস





  বিষয়:   ইসি 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy