‘হিরো আলমের লোক বললেই এজেন্টদের বের করে দিচ্ছে’

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

এজেন্টদের মারধর ও কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম (হিরো আলম)। আওয়ামী

2023-07-17T11:31:58+00:00
2023-07-17T11:31:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘হিরো আলমের লোক বললেই এজেন্টদের বের করে দিচ্ছে’
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ জুলাই, ২০২৩, ১১:৩১ এএম   (ভিজিট : ১৬২)
X


এজেন্টদের মারধর ও কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম (হিরো আলম)। আওয়ামী লীগের বিরুদ্ধে এ অভিযোগ করেন ঢাকা ১৭ উপনির্বাচনের এ প্রার্থী।

সোমবার (১৭ জুলাই) নির্বাচনে ভোট শুরুর দু’ঘণ্টার মাথায়ই বনানী স্কুল কেন্দ্রে পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

হিরো আলম বলেন, এই নির্বাচন সুষ্ঠু হবে কি না জানি না। তবে এখন পর্যন্ত আমাদের এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। আমার সঙ্গে কয়েকজন এজেন্ট আছে, তাদেরও বের করে দেওয়া হয়েছে। তাদের মোবাইল কেড়ে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের এজেন্টদের বের করে দিয়ে তারা একতরফা ভোট করার চেষ্টা করছে। তা না হলে কেন আমাদের এজেন্টদের বের করে দেওয়া হবে? মহিলা এজেন্টরাও ছাড় পাননি, তাদেরও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে।

এছাড়াও তিনি অভিযোগ করেন, নির্বাচনের পরিবেশ ঠিক রাখতে ব্যর্থ নির্বাচন কমিশন। বর্জন নয় শেষ পর্যন্ত নির্বাচন মাঠে থেকে শেষ দেখতে চান তিনি।

হিরো আলমের দাবি, ক্ষমতাসীনদের হামলা ভোটার উপস্থিত কমে যাবে।

ইউটিউবে ভিডিওর মাধ্যমে আলোচনায় আসা হিরো আলম। ঢাকার এ নির্বাচনের আগে বগুড়ার উপনির্বাচনেও অংশ নেন তিনি। বগুড়া-৪ আসনে মহাজোট প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেনের সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।

চিত্রনায়ক ও সংসদ সদস্য (এমপি) বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া আসনে আজ যে উপনির্বাচন চলছে। সোমবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ১২৪টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন ভবন থেকে ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন সিইসিসহ অন্য কমিশনাররা।

বাবু/এ.এস





  বিষয়:   হিরো আলম 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy