কলাবতী শাড়ী গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কলাগাছের তন্তু থেকে তৈরি কলাবতী শাড়ী ও হস্তশিল্পজাত পণ্য গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের

2023-07-17T15:50:47+00:00
2023-07-17T15:50:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কলাবতী শাড়ী গ্রহণ করলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ জুলাই, ২০২৩, ৩:৫০ পিএম   (ভিজিট : ১৫৪)
X


কলাগাছের তন্তু থেকে তৈরি কলাবতী শাড়ী ও হস্তশিল্পজাত পণ্য গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে কলাগাছের তন্তু থেকে তৈরি কলাবতী শাড়ী ও হস্তশিল্পজাত পণ্য গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরীজি কলাগাছের তন্তু থেকে প্রস্তুত ৩টি শাড়ী এবং ২টি জুয়েলারি বক্স এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। দেশের ইতিহাসে প্রথমবারের মতো কলা গাছের তন্তু হতে মনিপুরী ডিজাইনের এই শাড়ী প্রস্তুত করেন মৌলভীবাজারের তাঁতশিল্পী রাধাবতী দেবী। আর প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া শাড়ী ৩টি তৈরি করেছেন অঞ্জলী দেবী ও দত্ত সিংহ।

এছাড়া, পার্বত্য এলাকায় বাসোপযোগী আশ্রয়ণের একটি বিশেষ মাচাং ঘরের মডেল, জেলা ব্র্যান্ডের ক্যালেন্ডার এবং ব্র্যান্ড বুকও বান্দরবানের জেলা প্রশাসক প্রধানমন্ত্রীকে দিয়েছেন।

বাবু/এ.এস





  বিষয়:   প্রধানমন্ত্রী 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy