ঢাকা-১৭ আসনের ভোটগ্রহণ শেষ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনসহ স্থানীয় সরকারের ৭৮টি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হয়েছে বিকেল

2023-07-17T16:29:22+00:00
2023-07-17T18:07:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উপনির্বাচন
ঢাকা-১৭ আসনের ভোটগ্রহণ শেষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ জুলাই, ২০২৩, ৪:২৯ পিএম  আপডেট: ১৭.০৭.২০২৩ ৬:০৭ পিএম  (ভিজিট : ১৪৬)
X

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনসহ স্থানীয় সরকারের ৭৮টি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হয়েছে বিকেল ৪টায়। 

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটার উপস্থিতি খুব বেশি ছিল না। ভোট শুরুর পর থেকে বিকেল পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ থাকলেও বিকেল ৪টার কিছু আগে একতারা প্রতীকের প্রার্থী হিরো আলমকে মারধর করা হয়। এছাড়া স্থানীয় সরকারের বাকি যে নির্বাচনগুলো হয়েছে সেখানে অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। 

বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে এখন ভোটগণনার পালা। ব্যালট পেপারে ভোট হওয়ায় ভোটের ফলাফল জানতে কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে বলে ইসি সূত্রে জানা গেছে। 

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটের পরিবেশ ভালো ছিল বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা। রাশেদা সুলতানা বলেন, আমি বনানী বিদ্যা নিকেতন কেন্দ্রে গিয়েছিলাম। দু’একটা কক্ষ দেখেছি। সেখানে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখেছি। এজেন্ট আছে একটা প্রার্থীর, সেটা দেখেছি। প্রিজাইডিং অফিসার বলেছেন- কিছু কিছু এজেন্টের তালিকা এখনো আসেনি, হয়তো পৌঁছাবে। ভোটের পরিবেশ ভালো, তেমন কিছু নজরে আসেনি। সিসি ক্যামেরায় অনিয়ম দেখিনি। পরিবেশ ভালো।

এদিকে সকালে বনানী মডেল স্কুল কেন্দ্র পরিদর্শনে গিয়ে আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম অভিযোগ করেন কেন্দ্রগুলো থেকে তার এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। একই ধরনের অভিযোগ করে ভোট বর্জন করেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তরিকুল ইসলাম।  

ভোট বর্জন করে তরিকুল ইসলাম বলেন, কেন্দ্রগুলোতে ভোটার নেই, শুধু একটি নির্দিষ্ট দলের লোকজন আছে সবখানে। অন্য কোনো প্রার্থীর এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়।

হিরো আলমের অভিযোগের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বলেছেন, যথাযথ ফরম পূরণ করে এজেন্টদের কেন্দ্রে পাঠাননি একতারা প্রতীকের প্রার্থী। নির্বাচনের একটি নিয়ম-বিধি আছে। সেটা মানেননি হিরো আলম। এজন্য তার এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি।

বাবু/জেএম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy