দুর্বৃত্তদের হামলায় হাসপাতালে হিরো আলম

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

দুর্বৃত্তদের মারধরে আহত ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি

2023-07-17T16:46:38+00:00
2023-07-17T16:46:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুর্বৃত্তদের হামলায় হাসপাতালে হিরো আলম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ জুলাই, ২০২৩, ৪:৪৬ পিএম   (ভিজিট : ১৫৮)
X

দুর্বৃত্তদের মারধরে আহত ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি রাজধানীর রামপুরার বেটার লাইফ হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে ভোটকেন্দ্রের বাইরে তার ওপর হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হিরো আলমের ওপর হামলার পর পুলিশ বাঁশি বাজিয়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। 

এ ঘটনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হিরো আলম বলেন, আমি সারাদিন বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। বিকেল ৩টা পর বনানী বিদ্যানিকেতন স্কুল কেন্দ্রে কিছু লোক আমার ওপর হামলা চালায়।

বাবু/জেএম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy