হিরো আলমকে মারধরের ঘটনায় আটক ২

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

রাজধানীর বনানীতে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনার

2023-07-17T17:46:00+00:00
2023-07-17T17:46:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হিরো আলমকে মারধরের ঘটনায় আটক ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ জুলাই, ২০২৩, ৫:৪৬ পিএম   (ভিজিট : ১৬২)
X

রাজধানীর বনানীতে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি বেড়েছে। এছাড়া ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ সন্দেহজনক হিসেবে দুইজনকে আটক করেছে।

আটকদের একজন হলেন শেখ শহীদুল্লাহ বিল্পব, তিনি নিজেকে বনানী থানা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে দাবি করেছেন। অপর ব্যক্তির নাম সানোয়ার গাজী, তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

সোমবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুলের সামনে থেকে তাদের আটক করা হয়। একই স্থানে বিকেল সাড়ে ৩টার দিকে হিরো আলমকে মারধরের ঘটনা ঘটে। এই ঘটনার পর ডিবির টিম এসে ওই দুইজনকে আটক করে।

নাম প্রকাশ না করার শর্তে ডিবির এক কর্মকর্তা বলেন, কিছুক্ষণ আগে ঘটে যাওয়া মারামারির ঘটনার সন্দেহজনক হিসেবে তাদের আটক করা হয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদ করা হবে। 

বাবু/জেএম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy